মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার ৪ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৬২ সময় দেখুন
চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার ৪ – Corporate Sangbad



আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান কার্যালয় চুয়াডাঙ্গার মোমিনপুরে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় কোম্পানীর সিইও জুবায়েরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ র‌্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাব এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন-আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকী, তার বাবা আবু বক্কর সিদ্দিকী, ভাই রতন সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলাম।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামে অবস্থিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টে অভিযান চালানো হয়। প্রথমে আদিয়ান মার্টের প্রধান কার্যালয় ঘিরে রাখা হয়। পরে প্রতিষ্ঠানটির সিইও জুবায়েরকে খুলনা থেকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিকী, ভাই রতন সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে।

তিনি আরো জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের টাকা প্রতারণাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আমাদের কাছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা আত্নসাতের অভিযোগ রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর