মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৪১ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় নান্নু শেখ নামের এক মাদকসেবির কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৌর এলাকার সাতগাড়ী গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত নান্নু শেখ একই এলাকার মৃত শামসের শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উর জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, শাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নান্নু শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। নান্নু শেখের শিকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উর জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, সাজাপ্রাপ্ত নান্নু শেখ মাদকসেবি। পাশাপাশি মাদক বিক্রির সাথেও জড়িত। রোববার গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চকরিয়ায় আলোচিত ব্যবসায়ী লতিফ হত্যাকারী প্রধান আসামি আটক

ঢাবির সাবেক অধ্যাপিকা হত্যা, ৩ দিনের রিমান্ডে আসামি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর