বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় সয়াবিন তেল মজুত রাখায় জরিমানা গুনলেন দোকানি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২০৯ সময় দেখুন
চুয়াডাঙ্গায় সয়াবিন তেল মজুত রাখায় জরিমানা গুনলেন দোকানি – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়ার নেতৃত্বে শহরের গুলশান পাড়ায় গোলাম রসুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোকান মালিকের ছেলে রুবেল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া বলেন, দেশে সয়াবিন তেলের কোন সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধ ভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে সংকট সৃষ্টি করছে। গোপণ সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের গুলশান পাড়ায় গোলাম রসুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হয়। তিনি চুয়াডাঙ্গা বড় বাজার নীচের বাজারে মেসার্স গোলাম ষ্টোরের স্বত্ত্বাধিকারী। বর্তমানে তার ছেলে রুবেল হোসেন ওই দোকান পরিচালনা করে আসছেন। সয়াবিন তেল মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে রুবেল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মজুতকৃত ৩৩ কার্টুন তেল বিক্রির জন্য তার দোকানে পাঠিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনা (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতা করে এসআই গোপাল চন্দ’র নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর