মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

চুয়াডাঙ্গা জেলা কারাগারের হাজতির হসপিটালে মৃত্যু, শোকের ছায়া পরিবারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ সময় দেখুন
চুয়াডাঙ্গা জেলা কারাগারের হাজতির হসপিটালে মৃত্যু,  শোকের ছায়া  পরিবারে

সাব্বির আলিম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর ভোরে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের নাম মিলন হোসেন (৪০), তিনি দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাসিন্দা ও বিল্লাল হোসেন মালিতার ছেলে।

কারা সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর মারামারির একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মিলনকে জেল হাজতে পাঠান। এরপর থেকে তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন।

গতকাল রোববার ২৮ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ দ্রুত তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতের পর তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিলন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত শেষে সঠিক কারণ নিশ্চিত করা যাবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন বলেন, মিলনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর