বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন
ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আহমদ বিলাল খান

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ছাতক থানা পুলিশের আয়োজনে ছাতক সোলেমান সেন্টারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দোলন তরফদারসহ কমিটির নেতৃবৃন্দ।

ওসি শফিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। পূজা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য ছাতক থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা, নিয়মিত টহল, চেকপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, পূজামণ্ডপে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, যানজট এড়াতে যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার এবং স্বেচ্ছাসেবক বাহিনীর সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি গুজব বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাবু রাবিন্দ্র কুমার দাশ, পিযুষ ভট্টাচার্য,শংকর কুমার দাস, অরুণ দাস, সুমন দেবনাথ, কালীদাস, চম্পু রায়, বাবু হেমন্ত দত্তসহ ১৩টি ইউনিয়ন ও পৌরসভার পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা ছাড়াও সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাতের বেলা বিশেষ টহল জোরদার করা হবে।

সভা শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছাতক থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খানের উদ্যোগকে স্বাগত জানান এবং ছাতকবাসীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর