রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে: ফরহাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে: ফরহাদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয়তাবাদী সমমনা জোটের (১১ দল) সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। জনগণ আজ মুক্তভাবে বাতাস নিতে পারছে না। বর্তমান সরকার গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রেখেছে। দেশবাসী এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এ গণঅবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।

ফরহাদ বলেন, ‘সরকারের নগ্ন হস্তক্ষেপে বিচার বিভাগ আজ ধ্বংসের পথে। সরকারি দলের লুটের কারণে ব্যাংক দেউলিয়ার পথে। হাজার কোটি টাকা পাচার করে বিদেশে করা হচ্ছে সাম্রাজ্য। আর দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পেট ভরে দুইবেলা খেতে পারছে না।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ আওয়ামী সিন্ডিকেটের হাতে জিম্মি। এদের হাত থেকে এদেশকে মুক্ত করতে না পারলে দেশের অর্থনীতি, সহাবস্থান এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনা যাবে না।’

গণ-অবস্থানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাগপার খন্দকার লুৎফর রহমান, এস এম শাহাদাত, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মণি, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফরিদ উদ্দিন, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আবদুল বারিক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর