
ইউনাইটেড নিউজ ডেস্ক: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার এক মাসের বেতনের টাকা দিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের জরুরী স্বাস্থ্য ও চিকিৎসা সেবা টিমের কাছে অনুষ্ঠানিকভাবে হস্থান্তর করা হয়েছে। বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু’র কাছে হস্থান্তর করেন মাশরাফির বাবা গোলাম মর্তূজা স্বপন।
এসময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তি যোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ও পৌরমেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, আবুহেনা মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক জহির, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, ইসমত আরা, শেখ সালাউদ্দিন নান্না, মলয় কুমার কুন্ডু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ দলীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার এক মাসের বেতনের টাকা নড়াইল জেলা আওয়ামীলীগের জরুরী স্বাস্থ্য ও চিকিৎসা সেবা টিমের কাছের করোনা কালীন সহযোগিতার জন্য দেন।