বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

জাতিসংঘে অবাঞ্চিতই থাকছে তালেবান-মিয়ানমার জান্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
জাতিসংঘে অবাঞ্চিতই থাকছে তালেবান-মিয়ানমার জান্তা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী এবং মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের প্রতিনিধিদের জাতিসংঘে যাওয়ার অনুমোদন মেলেনি।

বুধবার (১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তালেবান ও মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের প্রতিনিধি থাকবে কি-না তা নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রতিনিধিরা একটি বৈঠকে বসেছিলেন। সেখানে অধিকাংশ প্রতিনিধি মত দেন- জাতিসংঘের সাধারণ সভায় তারা আফগানিস্তানের তালেবান ও জান্তা সরকারের কোনো প্রতিনিধির উপস্থিতি প্রত্যাশা করেন না।

জাতিসংঘের ইউএন ক্রেডেনশিয়াল কমিটিতে বুধবার সব সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে একটি বৈঠক করে। এরপরই ওই কমিটির পক্ষ থেকে জানানো হয়, এখনই তালেবান ও মিয়ানমারের প্রতিনিধিদের জাতিসংঘে আসার অনুমোদন দেওয়া হবে না।

ইউএন ক্রেডেনশিয়াল কমিটির মোট সদস্য ৯ জন। এই কমিটির সদস্যরাষ্ট্রগুলো হলো রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, বাহামা, ভুটান, চিলি, নামিবিয়া, সিয়েরা লিওন ও সুইডেন।

বৈঠকের পর সুইডেনের কূটনীতিক আনা কারিন এনেস্ট্রোম বলেন, তালেবান-মিয়ানমারের প্রতিনিধিরা জাতিসংঘে থাকছে কি-না তা নিয়ে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের এবং তালেবানের রাষ্ট্রদূতেরা তাদের দেশের প্রতিনিধিত্ব করবেন কি-না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন গোলাম ইসাকজাই। এর আগেও তিনি তালেবান পূর্ববর্তী আফগান সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।

অন্যদিকে, মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা জাতিসংঘের নতুন দূত হিসেবে মনোনীত করেছে সাবেক সামরিক কর্মকর্তা অং থুরেইনকে। বর্তমানে সেখানে মিয়ানমারের প্রতিনিধিত্ব করছেন কিয়াও মোয়ে তুন। তিনি সাবেক সু চি সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন।

জাতিসংঘের অনুমোদন পেলেই বিশ্ব স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে তালেবান এবং মিয়ানমারের জান্তা সরকার। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক সরকার এবং মানবাধিকার সমুন্নত রাখার জন্য তালেবানকে বাধ্য করতে চাপ দিতে পারে বিশ্বের অন্যান্য দেশ। কারণ আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তালেবানের ইচ্ছা রয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর