শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

জামালপুর -২ আসনে প্রতীক বিহীন স্বতন্ত্র প্রার্থী অর্ণব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২০১ সময় দেখুন
জামালপুর -২ আসনে প্রতীক বিহীন স্বতন্ত্র প্রার্থী অর্ণব

এমরান হোসেন, জেলা প্রতিনিধি জামালপুর।।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আাসনে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে। জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান এখনও নির্বাচনী প্রতীক পাননি বলে জানা গেছে।

গত বুধবার (২১ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে পাঁচটি সংসদীয় আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও ইসলামপুর আসনের এই স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়নি।

জানা যায়, গেজেটে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খানের জন্য ‘বাঘ’ প্রতীক উল্লেখ থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ওই প্রতীক দেওয়া যাবে না বলে জানিয়ে দেয়া হয়। ফলে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হলেও তিনি এখনও প্রতীক বিহীন অবস্থায় রয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান এ বিষয়ে বলেন -‘আমি একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাকে এখনও কোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এই নির্বাচনে আমি বাঘ প্রতীক ছাড়া নির্বাচন করবো না।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন- ২০২০ সালে পিডিবি নামক একটি দল বাঘ প্রতীক নিয়ে উচ্চ আদালতে রিট করেছে। উচ্চ আদালত এখনও বাঘ প্রতীক নিয়ে রিটের বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি। যার ফলে বাঘ প্রতীক কোন প্রার্থীকে দেওয়া যাচ্ছে না।

তবে বাঘ প্রতীক ব্যতীত অন্য প্রতীক নিতে বললে জামালপুর-২(ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বাঘ প্রতীক ছাড়া নির্বাচন করবে না বলে জানান।

এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom