বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ: এডিবির পূর্বাবাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২২৫ সময় দেখুন
জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ: এডিবির পূর্বাবাস


বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত আর্থিক বছরের মত এ বছরও ৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি হবে এবং পরবর্তী বছরে তা বেড়ে ৭ দশমিক ১ শতাংশে যাবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এডিবি এমন সময় পূর্বাভাস দিয়েছে যখন দক্ষিণ এশিয়ার অন্যতম দুটি দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক সংকটের মুখে।

গতকাল বুধবার (৬ এপ্রিল) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলূক (এডিও)’-এ প্রকাশিত প্রকাশনায় বাংলাদেশের জিডিপির উপর এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এডিবি বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর এডমন জানান, চলমান আর্থ-সামাজিক অবস্থা পুনরুদ্ধার কার্যক্রম ধরে রাখতে দেশিয় সম্পদরাজি গতিশীল রাখা প্রয়োজন, নিত্যনতুন পণ্য ও সেবা তৈরি করতে বেসরকারি খাতে প্রণোদনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।

বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের চূড়ান্ত হিসাব শেষে দেখা যায় যে, গত বছর বাংলাদেশর অর্থনীতি জিডিপি ৬ দশমিক ৯৪ শতাংশ অর্জন করতে সমর্থ হয়েছে।

এদিকে বাংলাদেশ সরকার চলতি অর্থবছরে বার্ষিক জিডিপর লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে কিন্তু বৈশ্বিক করোনা মহামারী সংক্রমণের ৩য় ঢেউ লাগতে পারে এ আশঙ্কায় জিডিপি লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করে।

এডিবি আরও জানায়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক গড় প্রবৃদ্ধির পরিমাণ হবে। অর্থাৎ ২০২২ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ শতাংশ এবং ২০২৩ সালে ৭ দশমিক ৪ শতাংশ হবে। তাছাড়া অর্থনৈতিক অগ্রগতি দৃঢ়ভাবে ধরে রাখায় পরবর্তী বছর বাংলাদেশ ভারতের অর্থনৈতিক জিডিপির কাছাকাছি চলে যাবে। তথ্য সূত্র: অর্থসূচক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর