শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

জুলাইয়ে হামলার আসামিকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ সময় দেখুন
জুলাইয়ে হামলার আসামিকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আসামি অধ্যাপক গোলাম রব্বানীকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না এ তথ্য জানান। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান।

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস মারা গেলে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব পান অধ্যাপক গোলাম রব্বানী।

তাকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে ঢাবির জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ঢাবিতে আওয়ামী লীগের আমলে প্রক্টরের দায়িত্বে ছিলেন অধ্যাপক গোলাম রব্বানী। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান ও শিক্ষার্থী হেনস্তার অভিযোগ রয়েছে। তার নামে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে মামলাও রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর