আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুঁইদন্ডী খুরুস্কুল সরেঙ্গা (জেকেএস) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) প্রাক্তন শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে কমিটি গঠিত হয়। ২০২৫-২৬ (দুই বছর) সেশনের জন্য গঠিত কমিতে ৩৫ জন স্থান পেয়েছেন।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ১০ ব্যাচের জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক ১৭ ব্যাচের আরিফুল ইসলাম। কমিটিতে উপদেষ্টা হলেন- মাহেরা শাহীন কুতুবী, শেফায়ত হোসেন, জহিরুল আলম চৌধুরী, সাইফুল ইসলাম মিন্টু, মামুনুর রশীদ, জিয়াউদ্দিন চৌধুরী রিকন, মোহাম্মদ শওকত, মনজুরুল হক সোহেল, সিরাজুল মোস্তফা রুবেল, নাজিম উদ্দীন, আসিফ হাসনাত চৌধুরী, রেজাউল করিম রিয়াজ, আব্দুল হালিম।
কমিটিতে অন্যান্যরা হলেন – সহ-সভাপতি মনজুর আলম, জয়নাল আবেদীন, হানিফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিটু, সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সরওয়ার আলম ফয়সাল, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইনাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক সরওয়ার মিয়া, সহ-দপ্তর সম্পাদক রাতুল ইসলাম জিহাদ, অর্থ সম্পাদক আরাফাত হোসেন, সহ-অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজু, ক্রীড়া বিষয়ক সম্পাদক সামির চৌধুরী, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আরমান হোসেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন – জাহেদুল ইসলাম রাসেল, এসকান্দর আলম চৌধুরী নবাব, নেজাম উদ্দিন, ইকবাল হোসেন বিজয় প্রমুখ।
নবগঠিত কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করলে প্রতিষ্ঠান দ্রুত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে হৃদ্যতার বন্ধন সুদৃঢ় হয়, সমাজে শান্তি স্থাপিত হয়। তাই আমরাও আদর্শ শিক্ষা ব্যবস্থা ও সমাজ বিনির্মানে সহায়ক ভূমিকা পালন করবো।