আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোম্পানি জেনারেল ইলেকট্রিক ভেঙে তিন ভাগ হচ্ছে। গত কয়েক বছর ধরে কোম্পানিটি শেয়ার বাজারে আশানুরূপ ফল না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক ঘোষণায় জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়, কোম্পানিটি ভেঙে তিনটি আলাদা কোম্পানি গঠন হবে। একটি হবে এভিয়েশন, আরেকটি স্বাস্থ্য বিষয়ক এবং অন্যটি জ্বালানি খাতের। ২০২৩ সাল নাগাদ স্বাস্থ্য খাত বিষয়ক কোম্পানিটি প্রতিষ্ঠিত হবে। ২০২৪ সালের মধ্যে গঠিত হবে জ্বালানি খাতের কোম্পানি।
কোম্পানিটির এ ঘোষণার পর শেয়ারবাজারে জেনারেল ইলেকট্রিকের দর বেড়ে ৬ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জেনারেল ইলেকট্রিক জানায়, তিনটি নেতৃস্থানীয় গ্লোবাল পাবলিক কোম্পানি তৈরি করে প্রত্যেকটির গ্রাহক, বিনিয়োগকারী এবং কর্মচারীদের জন্য দীর্ঘমেয়াদী লাভ নিশ্চিত করা হবে।
মার্কিন বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিক নিউ ইয়র্ক সিটিভিত্তিক প্রতিষ্ঠান। বাজার মূলধন সংগ্রহের দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোম্পানি।
সারাবাংলা/আইই