রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

জয়পুরহাটে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মহোদয়ের আগমন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২০০ সময় দেখুন
জয়পুরহাটে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মহোদয়ের আগমন

এস ‌কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে আগামী ১৫ জুন রোজ বুধবার জয়পুরহাট সদর থানাধীন চকবরকত পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান, “শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল, জয়পুরহাট’’ এর নামকরণ অনুষ্ঠান এবং সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশ আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথির আসন অলংকৃত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশের ইতিহাসের সফলতম ও নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, জনাব এ্যাড: সামছুল আলম দুদু, মাননীয় সংসদ সদস্য, জয়পুরহাট-১। উক্ত অনুষ্ঠান সমূহে সভাপতিত্ব করবেন জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।

উক্ত অনুষ্ঠান সমূহে আপনারা সাদরে আমন্ত্রিত।

মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা
পুলিশ সুপার, জয়পুরহাট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর