মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ঝিনাইদহ জজ আদালতের জিপিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪৮ সময় দেখুন


আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঝিনাইদহ জজ আদালতের জিপি বিকাশ কুমার ঘোষকে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন, যার মামলা নং ৩৩।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আক্তার ফার্মেসিতে বোমার বিস্ফোরন ঘটিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ভাংচুর ও লুটপাট করে। এতে দোকানে থাকা ঔষধ সংরক্ষনের একটি ফ্রিজ, দোকানের লাগানো এসি ও কম্পিউটার ভাংচুর করে। সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও দোকানে থাকা সকল ওষুধ ও আসাবাবপত্র লুপপাট করে যার ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা।

মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম (ফোটন), পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র-লীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে ২০০/৩০০ জনকে আসামী করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু হুকুম দিয়ে দোকান ভাংটুর ও লুটপাট করে বলে দাবী করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মো শাহীন উদ্দিন বৃহস্পতিবার দুপুরে জানান, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর