মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

টকশোতে কে কী বলল- ওসব নিয়ে দেশ পরিচালনা করি না: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ সময় দেখুন
টকশোতে কে কী বলল- ওসব নিয়ে দেশ পরিচালনা করি না: প্রধানমন্ত্রী


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিডিয়াতে কী লিখল আর টক শোতে কী বলল ওসব নিয়ে আমি দেশ পরিচালনা করি না, আমি দেশ পরিচালনা করি অন্তর থেকে।বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সংসদ নেতা।

এসব টকশোতে সমালোচকরা অভ্যাসবশত সরকারের সমালোচনা করে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আছে কিছু লোক। আছে না? যারে দেখতে নারি তার চলন বাঁকা। এই অবস্থায় কিছু লোক ভুগে। আর কিছু লোক আছে হতাশায় ভুগে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মানুষের একটা বদ অভ্যাস হয়ে গেছে কথায় কথায় হতাশ হওয়া। আর যতই কাজ করি তারপরও বলবে এটা হলো না কেন ওটা হলো না কেন? আমি একটু বলব; এটা না বলে আগে কী ছিল আর এখন কী আছে সেটা দেখলেই তো হয়ে যায়। সেটা দেখতে পারবে না।

তিনি বলেন, আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। এই দেশের দরিদ্র মানুষের জন্য বছরের পর বছর তিনি জেল খেটেছেন। নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, সেই মানুষগুলোর জন্য কী কাজ করতে হবে, যেটা শিখেছি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে আমি সেটাই কাজে লাগাই। মানুষ তার সুফল পাচ্ছে কি না? সেটা যাচাই করি। কে কী বলল ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়া আমার সাজে না, আমি করিও না। এটা হলো বাস্তবতা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর