শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই বাজার থেকে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৬১২ সময় দেখুন
টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই বাজার থেকে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকড়াই বাজার থেকে জনি ও তোয়াজ নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, টাঙ্গাইল জেলার ডিবি (উত্তর) এর অভিযানে নেশা জাতীয় অবৈধ ৭১ পিস মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট (Tapentadol Tablets 100mg) উদ্ধার’সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত জনি ঘাটাইল উপজেলার দিয়াবাড়ি গ্রামের বাসেদ মিয়ার ছেলে ও আমিনুল ইসলাম তোয়াজ মাকড়াই কুমার পাড়া এলাকার আব্দুল মান্নান শিকদার এর ছেলে। ফার্মেসিতে ঔষধের ব্যবসার আড়ালে তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় অবৈধ মাদক বিক্রি করে আসছিল।

জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন এর দিক নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ঘাটাইল থানাধীন মাকড়াই বাজার এলাকা হতে ফার্মেসিতে ঔষধের ব্যবসার আড়ালে নেশা জাতীয় অবৈধ মাদক ৭১ পিস ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ডিবি উত্তরের এসআই মো. মনির হোসেন এর নের্তৃত্বে ওই অভিযানে অংশ নেন এএসআই মো. আব্দুল মজিদ, কনস্টেবল নূর মোহাম্মদ, কনস্টেবল মো. মাসুদ মিয়া এবং কনস্টেবল নূর মোহাম্মদ। টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে এ সংক্রান্ত কোন তথ্য থাকলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর