মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

টাঙ্গাইলে এসএসসি’তে ১ম স্থান অর্জন করেছে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৭২ সময় দেখুন
টাঙ্গাইলে এসএসসি’তে ১ম স্থান অর্জন করেছে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়

মোঃ মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা: প্রতিনিধিঃ টাঙ্গাইলে এসএসসিতে এবার ১ম স্থান অর্জন করেছে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে যুগোপযোগী শিক্ষা বিস্তারে অবদান রেখে এগিয়ে চলছে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, স্কুলের শিক্ষক’সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে নিজেদের সেরা হওয়ার ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলায় ফলাফলের দিক দিয়ে প্রথম স্থান অর্জন করেছে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। ২৮ জুলাই সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল মোট ৩৬৬ জন। পাশ করেছে ৩৬৫ জন। মানসিক সমস্যার কারণে ১জন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাই ১জন অকৃতকার্য হয়। ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ২৯০ জন, এ গ্রেট পেয়েছে ৭৫ জন, মোট পাশের হার ৯৯.৭৩। এই হিসাব অনুযায়ী টাঙ্গাইল জেলায় স্কুলটি প্রথম স্থান অর্জন করেছে। টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজকে প্রমাণ করেছো তোমরা শুধু এই পুলিশ লাইনস্ আদর্শ স্কুলেই নয়, সারা জেলার মধ্যে সবচাইতে সেরা শিক্ষার্থী ছিলে। আজকের এই ফলাফলে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। এই অভিনন্দন এর দাবিদার শুধু শিক্ষার্থী নয়। শিক্ষকমন্ডলী, অভিভাবক’বৃন্দ সহ যারা এ সফলতার পিছনে কাজ করেছে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। পুলিশ সুপার তার বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মিষ্টিমুখ করান। ওই সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ‘সহ উপস্থিত সকলেই আনন্দ উল্লাস প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের’ সহকারী শিক্ষকগ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর