রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

টাঙ্গাইলে চাকরি জাতীয়করণের আন্দোলনে কলেজ শিক্ষকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৯১ সময় দেখুন
টাঙ্গাইলে চাকরি জাতীয়করণের আন্দোলনে কলেজ শিক্ষকের মৃত্যু

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের আন্দোলন মানববন্ধনে গিয়ে আইয়ুব আলী খান (৫৬) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে টাঙ্গাইলের আদালত চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
মৃত আইয়ুব আলী টাঙ্গাইল জেলার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রদর্শক পদে কর্মরত ছিলেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলার সভাপতি একেএম আব্দুল আওয়াল বলেন, ‘বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আইয়ুব আলী ওই মানববন্ধনে অংশ নেন। এ সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি- তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক খালিদ হক তমাল বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কি কারণে তার মৃত্যু হয়েছে, এটা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর