রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে জেলা পুলিশের প্রশাসনিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২
  • ২০৫ সময় দেখুন
টাঙ্গাইলে জেলা পুলিশের প্রশাসনিক সভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা পুলিশের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৩ মে সোমবার টাঙ্গাইল জেলা পুলিশের এ প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
প্রশাসনিক সভায় জেলার বিভিন্ন অফিস এবং ইউনিটের প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও সুবিধা- অসুবিধা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল’ সহ জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর