মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ সময় দেখুন
টাঙ্গাইলে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে ১২টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল- যমুনাসেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং শরীফ উদ্দিন (৪১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। জোকারচর এলাকায় পৌঁছালে একটি ভ্যান সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। জোকারচর এলাকায় পৌঁছালে একটি ভ্যান সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর