শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

টাঙ্গাইলে স্কুল ছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৮৬ সময় দেখুন
টাঙ্গাইলে স্কুল ছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল কালিহাতী উপজেলার কোকডাহরা ইউনিয়নের স্কুল ছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব। ২৬ (মার্চ) শনিবার দুপুরে র‍্যাব ১২ সিপিসি ৩ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এরশাদুল রহমান প্রেস ব্রিফিং করে এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেন। র‍্যাব কমান্ডার জানান বকা দেয়ার অপরাধে
স্কুল ছাত্রকে হত্যা করেছে বন্ধু বিপ্লব। রাহাত ও বিপ্লব দুই বন্ধু তাদের বাড়িও পাশাপাশি মঙ্গলবার ২২ মার্চ রাতে বিপ্লব ও রাহাত কাগুজি পাড়া বাজারে বসে মোবাইলে লুডু খেলে এ সময় বিপ্লবকে কয়েকবার রাহাত এতিম বলে সম্বোধন করে।এ কারনে বিপ্লব রাহাতকে হত্যা করে।বিপ্লব সিগারেট খাওয়ার কথা বলে পুকুরপাড়ে রাহাতকে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ব্লেট দিয়ে হত্যা করে। এবং মৃত্যু নিশ্চিত করতে পানিতে চুবিয়ে রাখে।
উল্লেখ্য ২৩ মার্চ সকালে কালিহাতী উপজেলার কাগুজি পাড়া এলাকা থেকে রাহাতের গলাকাটা দেহ উদ্ধার করা হয়।রাহাত বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। বিপ্লব একই গ্রামের নুবু মিয়ার ছেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর