বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী এক ব্যবসায়ী এই অভিযোগ দাখিল করেন।

ওই ব্যবসায়ীকে ডিবি অফিসে নিয়ে ১০ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন তিনি।একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।

এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর