বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ডা. মো. ছামসুল আরেফিন সুলভের পদোন্নতি: অর্থোপেডিক সার্জারিতে জুনিয়র কনসালটেন্ট হলেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬২৯ সময় দেখুন
ডা. মো. ছামসুল আরেফিন সুলভের পদোন্নতি: অর্থোপেডিক সার্জারিতে জুনিয়র কনসালটেন্ট হলেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ফরিদ আহমেদ:

আল্লাহর অশেষ রহমতে সরকারি চাকরির ১১ বছর পূর্তিতে ডা.মো: ছামসুল আরেফিন সুলভ পদোন্নতি পেয়েছেন। তিনি এখন থেকে জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি), ৬ষ্ঠ গ্রেড হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পদে কর্মরত।

এই পদোন্নতির খবরে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী এবং পরিবারবর্গের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। সবার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. সুলভ বলেন, “আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। আমি কৃতজ্ঞ মহান আল্লাহর প্রতি, এবং কৃতজ্ঞ আমার পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি, যাঁরা সবসময় আমাকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন।
চিকিৎসা পেশায় নিষ্ঠা ও মানবিকতার দৃষ্টান্ত হয়ে ডা. সুলভ দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই প্রাপ্তি ভবিষ্যতেও জনগণের সেবায় আরও উৎসাহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যসেবায় জড়িতরা।

তাঁর এই সাফল্যে দৌলতপুরের মানুষসহ চিকিৎসা মহলে বইছে শুভেচ্ছার ঢেউ। সকলের পক্ষ থেকে রইল অশেষ শুভকামনা ও ভালোবাসা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর