নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৬-১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৩টির বা ৩৭.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে দর পতনের শীর্ষে অবস্তান করছে এপোলো ইস্পাত কমপ্লেক্সের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এপোলো ইস্পাতের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে এপোলো ইস্পাত ডিএসইর সাপ্তাহিক টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৯.৪৯ শতাংশ, এমবি ফার্মার ৮.৪৪ শতাংশ, মিথুন নিটিংয়ের ৮.৩৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৭.৬৪ শতাংশ, ফরচুন সুজের ৭.৪৭ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৬.৯৮ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.২৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৯৯ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্টের শেয়ার দর ৫.৮৮ শতাংশ কমেছে।






