মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ডিএসইতে মোট লেনদেনের ৩.৯৯ শতাংশ ব্র্যাক ব্যাংকের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৬৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে ব্যাংকটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে ব্র্যাক ব্যাংকের অবদান ছিল ৩ দশমিক ৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৯৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৪.৭৩ টাকা, ২০২২ সালে আয় ছিল ৪.০২ টাকা, ২০২১ সালে ছিল ৩.৯৩ টাকা ও ২০২০ সালে ছিল ৩.৩৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৪৪.১১ টাকা যা ২০২৩ সালে ছিল ৪১.৩৬ টাকা, ২০২২ সালে ছিল ৪০.৮৬ টাকা, ২০২১ সালে ছিল ৪১.০৮ টাকা ও ২০২০ সালে ছিল ৩৬.৬৩ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১২.৫ শতাংশ নগদ ও ১২. শতাংশ স্টক, ২০২৩ সালে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২২ সালে ৭.৫ শতাংশ নগদ ও ৭.৫ শতাংশ স্টক, ২০২১ সালে ৭.৫ শতাংশ নগদ ও ৭.৫ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৭ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৪৪৯৯ কোটি ৬ লাখ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৬.১৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৪.১০ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩২.৫২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.২১ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩৩.১০ টাকা থেকে ৫৮.৯০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪৯.৭০ টাকা। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর