নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন ২৭০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। এর আগে গত ৬ জুন ডিএসইতে ২ হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ২ হাজার ৭০০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৩৪ কোটি ৭৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ৬৫ কোটি ৭৫ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।
বুধবার ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, দর কমেছে ১২৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির।






