বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ডিএসই ও সিএসইতে সূচকের পতন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২২০ সময় দেখুন
ডিএসই ও সিএসইতে সূচকের পতন


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ জানুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। একই সঙ্গে শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬৯ পয়েন্ট কমে ৭ হাজার ৭৩.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮.০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৯.৪৪ পয়েন্টে।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত আছে ২৮টির। ডিএসইতে এদিন ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১১৮ কোটি টাকা বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৬৮.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৪৩৬.৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১১৫.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭০২.১৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ৫.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৩.৮৭ পয়েন্টে।

রোববার সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত আছে ৩০টির। দিন শেষে সিএসইতে ৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম। তথ্য সূত্র: রাইজিং বিডি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর