বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ডিএসই: সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
ডিএসই: সূচকের উত্থানে বেড়েছে লেনদেন


আজ বুধবার (১১ জানুয়ারি ২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে।মঙ্গলবারের মতো আজও ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত থাকলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। 

আজ ডিএসইতে ৫৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৯ কোটি ৮৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে। ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।তথ্যসূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর