বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০১ সময় দেখুন
ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রকাশ করা হয়েছে। সারাদেশে ১ হাজার ৮৫৯টি কলেজের ৭০১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৯৯ হাজার ৯১ জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/results পাওয়া যাবে।

যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে NU<space>DEG<space>ROLL no লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর