বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে ফের ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৫৬৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৭৯ জন এবং নারী ১৮৯ জন।

রোববার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪, ঢাকা উত্তর সিটিতে ৬৭ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৮২, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৩১ হাজার ২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১২২ জন।

এর আগে, গতকাল শনিবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই সময় ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জন মারা যায়। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর