শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

ডেঙ্গু ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৭০ সময় দেখুন
ডেঙ্গু ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড


ইউনাইটেড নিউজ ডেস্ক:: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে এক দিনে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ২৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ২৭৯ জন।ঢাকার বাইরে ৮ জন ভর্তি হয়েছেন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৭৮ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৪০ ডেঙ্গি রোগী।

চলতি বছরের ১ জাুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ৩ হাজার ১৮২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২ হাজার ২০০ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে ৪টি মৃত্যুর তথ্য পাওয়া গেলেও এখনও কোনো মৃত্যুই ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি আইইডিসিআর।

ডেঙ্গু প্রকোপের এ সময়ে বাসাবাড়িতে অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে পানি জমতে না দেওয়াসহ দিনে ও রাতে মশারি টানানোর পরামর্শ বিশেজ্ঞদের।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর