মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Akshay Showed Him, Saif Had No Idea’: Saiyami Kher On Haiwaan Star’s Viral Faiz-Ghalib Reel | Exclusive | Bollywood News ‘Pakistan cricket has gone back 10 years’: Saeed Ajmal launches scathing PCB attack | Cricket News মিথ্যা আশ্বাসে বিদ্যুৎ সংকট আড়াল করা যাবে না: ডা. শফিকুর – Sarabangla | Breaking News | Sports কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News

ডেটা ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার, পাঠানো যাবে বার্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
ডেটা ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার, পাঠানো যাবে বার্তা


মোবাইল ফোনে ফেসবুক-মেসেঞ্জার ব্যবহার করা যাবে ইন্টারনেট ছাড়াই- এ সুযোগ আপাতত গ্রামীণফোন গ্রাহকদের জন্য। হ্যাঁ, মোবাইল ফোনে ডাটা (ইন্টারনেট) ছাড়াই ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের সুযোগ উন্মোচন করো হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এই সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এই সেবা আপাতত শুধু গ্রামীণফোনের গ্রাহকরা উপভোগ করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

ইন্টারনেটে না থাকলেও গ্রামীণফোন গ্রাহকরা যেন নিরবচ্ছিন্নভাবে কানেক্টেড থাকতে পারেন, এজন্য মেটার (ফেসবুক) সঙ্গে পার্টনারশিপে টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার চালু করল গ্রামীণফোন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ। প্রান্তিক জনগণের তথ্য আদান প্রদান এবং কানেকটিভিটি নিশ্চিত করে ডিজিটাল ডিভাইড কমাতে এটি সহায়তা করবে।

তিনি আরো বলেন, আমি দেখেছি, করোনার সময় মোবাইল সেবাদাতারা ব্যবসায়িক উদ্দেশ্যের বাইরে এসে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। কানেকটিভিটি নিশ্চিত করার মাধ্যমে আর্থ-সামাজিক কার্যক্রম চালু রাখতে সহায়তা করছে।

অনুষ্ঠানে জানানো হয়, টেক্সট-অনলি ফেসবুকের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকরা তাদের ইন্টারনেট শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপ আপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-অনলি সংস্করণে কানেক্টেড থাকতে পারবেন।

পাশাপাশি মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ গ্রামীণফোন গ্রাহকদের ১৫ মেগাবাইট ডেইলি ব্যাল্যান্সের মাধ্যমে কোনও ডেটা চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ দেবে। গ্রাহকরা ডিসকভারের মাধ্যমে লো-ব্যান্ডউইথ ফিচার যেমন- ফ্রি ডেটা দিয়ে বার্তা ও আইকন দেখতে পারবেন। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারবেন।

সৌজন্যেঃ নিউজজি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর