রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

ঢাকা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ও ১ম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৭০ সময় দেখুন
ঢাকা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ও ১ম প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৯ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ০৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে (পুর্নমূল্যায়ন ছাড়া) ২০ টাকা ৯৮ পয়সা।

আগামী ১০ আগস্ট সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুলাই।

এদিকে কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ পয়সা, যা আগের বছর এই সময়ে ১ টাকা ৪৯ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ২৪ পয়সা (পুর্নমূল্যায়নসহ)। আর পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২১ টাকা ৬১ পয়সা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom