বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ঢাবির একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থীর প্রবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
ঢাবির একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থীর প্রবেশ


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ তারিখ হল খোলার নির্দেশনা দিলেও এই সিদ্ধান্ত ভেঙে আজ দুপুরেই হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা হল ফটকের সামনে জড়ো হন। এরপর সাড়ে তিনটার দিকে একুশে হলের প্রধান ফটকের কলাপসিবল গেইটের তালা ভেঙে তারা হলে প্রবেশ করেন। এরপর তারা নিজেদের রুমগুলোর তালা ভেঙে রুমে ঢোকেন।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইশতিয়াক এম. সৈয়দ সারাবাংলাকে বলেন, এই ব্যাপারে আমরা মিটিংয়ে বসেছি। মিটিং শেষে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি হল প্রশাসন দেখবেন। আমরা সহায়তা করব।

গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, কেবল স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার খোলার এবং ৫ অক্টোবর তাদের হলে উঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর গ্রন্থাগার খুলে দেওয়া হয় শিক্ষার্থীদের জন্য।

তবে ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের ক্রীয়াশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় ৫ অক্টোবরের পরিবর্তে ১ অক্টোবর হল খোলার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ আগের সিদ্ধান্তই বহাল রাখে।

সারাবাংলা/আরআইআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর