বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ঢাবির জসিম উদদীন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ শাহীন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ঢাবির জসিম উদদীন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ শাহীন


সারাবাংলা ডেস্ক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানকে কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বুধবার (৫ এপ্রিল) এই নিয়োগ দেন। আর বৃহস্পতিবার (৬ এপ্রিল) হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মোহাম্মদ শাহীন।

এর আগে, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ এই পদে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সম্প্রতি তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক শাহীন খান তার স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, ড. মোহাম্মদ শাহীন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর