শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

তারুণ্যের উৎসব উপলক্ষে নোয়াখালীতে ছবি আঁকলেন অটিজম শিশুরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন
তারুণ্যের উৎসব উপলক্ষে নোয়াখালীতে ছবি আঁকলেন অটিজম শিশুরা

নোয়াখালী প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে অটিজম শিশুদের অংশগ্রহণে নোয়াখালীতে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে নোয়াখালীর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে ২৩ জন অটিজম শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নোয়াখালীর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক (ডিজএ্যালিটি ও রিহ্যাবিলিটেশন) নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাফায়েত হোসেন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ও মোহাম্মদ আব্দুর রহমান।

এ সময়ে অংশ নেয়া প্রতিযোগিদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারী সবাইকেই পুরস্কৃত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর