মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

তারেক বিলাসী জীবনের টাকা কোথায় পায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
তারেক বিলাসী জীবনের টাকা কোথায় পায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর


তারেক বিলাসী জীবনের টাকা কোথায় পায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিলাসী জীবনের অর্থ সংস্থান কোথা থেকে আসে, প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, বিএনপি জনগণের টাকা লুট করে খায় আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।

যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনে নাগরিক সংবর্ধনা জানান প্রবাসী বাংলাদেশীরা। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিশ্বে যে মর্যাদার আসনে পৌঁছেছে তা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। উঠে আসে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান প্রসঙ্গও।

শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রদের দুর্নীতির খোঁজ বের করেছে আমেরিকা আর সিঙ্গাপুরও।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সামরিক বাহিনীতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। অসংখ্য ক্যু তে প্রান হারান শত শত সামরিক সদস্য।

অনুষ্ঠানে আসা প্রবাসীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, বিনিয়োগের জন্য সারা দেশে একশ’টি ইকোনোমিক জোন তৈরি করেছে সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে তাদের দেশে বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। – নিউজ ২৪. টিভি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর