বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

তারেক রহমানের পক্ষ থেকে মাথা গোঁজার ঠাঁই পেলেন হতদরিদ্র শাহীনুর বেগম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১২৮ সময় দেখুন
তারেক রহমানের পক্ষ থেকে মাথা গোঁজার ঠাঁই পেলেন হতদরিদ্র শাহীনুর বেগম

পিরোজপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতার ধারাবাহিকতায় এবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহীনুর বেগম পেলেন নতুন একটি ঘর।
সোমবার বিকেলে ৫.০০ টায় নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
‎এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কালের কন্ঠের যুগ্ম সম্পাদক, সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।
‎স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নেতারা সাধারণত দলীয় কর্মসূচী ও ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন। কিন্তু তারেক রহমান দেখিয়েছেন মানবিক দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার মূল শক্তি। তারেক রহমানের এই ধারাবাহিক মানবিক সহায়তা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

‎নতুন ঘর হাতে পেয়ে শাহীনুর বেগম চোখের পানি আটকে রাখতে পারেননি। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
‎এসময় উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ আহমেদ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ও ইউপি সদস্য শেখ আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রিয়াজুল ইসলাম বয়াতি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো: জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল-আমিন হোসেন, সাবেক সভাপতি শাহেদুল ইসলাম শহীদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর পৌর শাখার সভাপতি নাজমুল হাওলাদার মারুফ। স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর