বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

তালিকাভুক্ত কোম্পানিকে ছয় মাসের মধ্যে ঋণমান প্রকাশ করতে হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ সময় দেখুন
তালিকাভুক্ত কোম্পানিকে ছয় মাসের মধ্যে ঋণমান প্রকাশ করতে হবে


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানিগুলোর ঋণমান সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জীবন বীমা খাতের কোম্পানি বাদে তালিকাভুক্ত সব কোম্পানিকে বছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে ঋণমান প্রকাশ করতে হবে। গতকাল বিএসইসির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুসারে, জীবন বীমা কোম্পানিগুলোকে ক্রেডিট রেটিং কোম্পানির মাধ্যমে প্রতি দুই বছরে একবার ঋণমান করতে হবে।

ঋণমান সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর তাত্ক্ষণিকভাবে সেটি মূল্যসংবেদনশীল তথ্য (পিএসইআই) হিসেবে প্রকাশ করতে হবে। কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের কাছে ঋণমানের তথ্য বিতরণের জন্য পাঠাতে হবে। বিনিয়োগকারীদের স্বার্থ ও পুঁজিবাজারের উন্নয়নে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি।

বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনপ্রাপ্ত ক্রেডিট রেটিং কোম্পানির সংখ্যা আটটি।খবর:বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর