বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ তালাত সুলতানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১২ সময় দেখুন
তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ তালাত সুলতানা


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক তালাত সুলতানা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয় সরকার।

প্রফেসর তালাত সুলতানা তিতুমীর কলেজের ২৯তম অধ্যক্ষ। এর আগে তিনি গত ফেব্রুয়ারিতে কলেজটির উপাধ্যক্ষের দায়িত্ব পেয়েছিলেন। উপাধ্যক্ষের দায়িত্ব পালনের আগে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন সুলতানা‌।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর তিতুমীর কলেজের ২৮তম অধ্যক্ষ হিসেবে অবসর নেন অধ্যাপক আশরাফ হোসেন।

সারাবাংলা/এনএসএম/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর