রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মত ভাবে গড়ে তুলতে চাই: নতুন অধ্যক্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৩ সময় দেখুন


তিতুমীর কলেজ প্রতিনিধি
২ মার্চ ২০২৫ ২১:৪২

সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেছেন, তিতুমীর কলেজকে বিজ্ঞানসম্মত মানুষ তৈরির কারখানা হিসেবে গড়ে তুলতে চাই। সম্প্রতি এই কলেজকে নিয়ে যে চিন্তাভাবনা তৈরি হয়েছে তা আসলে উন্নতির লক্ষণ বলেছেন তিনি।

রোববার (২ মার্চ) সকালে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। এ সময় তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালেন উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

শুভেচ্ছা গ্রহণকালে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ বলেন, এই কলেজটাকে বিশ্বের সামনে একটি যোগ্যতাসম্পূর্ন মানুষ তৈরির কারখানা হিসেবে যদি আমরা তুলে ধরতে চাই তাহলে আমাদের প্রত্যেকেরই কিছু পরিবর্তন দরকার।

তিনি আরো বলেন, সম্প্রতিকালে যে অবস্থার সৃষ্টি হয়েছে এই কলেজকে নিয়ে, সেই সকল চিন্তাভাবনা গুলো পজিটিভ, এখানে নেগেটিভের কিছুই নেই। ভবিষ্যতে যদি এই উন্নতিকরণগুলো সম্ভব হয় তাহলে সেটা আমাদের শিক্ষাব্যবস্থা এবং আমাদের দেশের জন্য উন্নতির সু-ফল হিসেবে কাজ করবে। এসময় তিনি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এর আগে নীলফামারী সরকারি কলেজে কর্মরত ছিলেন। তিনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom