বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ককে ক্ষমা করে দিলেন মুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ককে ক্ষমা করে দিলেন মুন


আন্তর্জাতিক ডেস্ক

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমা করে দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির আইনমন্ত্রী এ ঘোষণা দেন।

২০১৮ সালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট পার্ককে ২০ বছরের সাজা দিয়েছিল আদালত। নির্বাচনী আইন ভঙ্গের দায়ে তাকে আরও দুই বছরের সাজা দেওয়া হয়। যদিও সাবেক এ প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে ২০১৭ সালে পার্ক জিউন-হাইকে পার্লামেন্টে অভিশংসন করা হয়।

উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে সাজাপ্রাপ্ত অবস্থায় ৬৯ বছর বয়সী পার্ক কাঁধ ও পিঠে দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হন। স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপার খবরে বলা হয়, নতুন বছরে প্রেসিডেন্ট মুনের বিশেষ ক্ষমার আওতায় পার্ক জিউন-হাইকে তালিকাভুক্ত করা হয়েছে। তার স্বাস্থ্যগত অবস্থা ও ‘জাতীয় ঐক্যের দৃষ্টিকোণ’ থেকে তাকে ক্ষমা করা হয়।

পার্ক ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন। চার বছরেরও কম সময় পর তিনি অভিশংসিত হন।

সারাবাংলা/এএম/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর