বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দর পতনের শীর্ষে বাংলাদেশ ফাইন্যান্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১১২ সময় দেখুন
দর পতনের শীর্ষে বাংলাদেশ ফাইন্যান্স – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১১৩টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৭.৮৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ২.৯৭ শতাংশ।

আর ৩ টাকা ৭০ পয়সা বা ২.৯৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শামপুর সুগার মিলসের ২.৯৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২.৯৪ শতাংশ, লাভেলো আইসক্রিমের ২.৯৪ শতাংশ, পিপুলস লিজিংয়ের ২.৯৪ শতাংশ, সোনালী আঁশের ২.৯২ শতাংশ, ইজেনারেশনের ২.৯২ শতাংশ এবং আমান কটন ফাইব্রাস লিমিটেডের ২.৯২ শতাংশ দর কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর