নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে প্রকৌশল খাতের কোম্পানি এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এস. আলমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৮৭ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৩১.৪০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩১.৮০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৩৪.৫০ টাকা। আজকে শেয়ার লেনদেন ২৯.৯০ টাকা থেকে ৩৪.৫০ টাকায়। কোম্পানিটি আজকে ১ হাজার ৯৪৪ বারে ২৩ লাখ ১৫ হাজার ২০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকা। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- মাইড্যাস ফাইন্যান্সের ৯.৭৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯.৬৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৯.৫২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৯.২৫ শতাংশ, এপোলো ইস্পাতের ৯.২১ শতাংশ, এমবি ফার্মার ৮.৬৯ শতাংশ, ফাইন ফুডসের ৮.১২ শতাংশ, সাইনপুকুর সিরামিকসের ৮.০৩ শতাংশ এবং জেএমআই হসপিটালের ৭.৬০ শতাংশ দর বেড়েছে।






