মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে মেঘনা সিমেন্ট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। তাতে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এবং শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে এসেছে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর সমাপনি দর ছিল – আলিফ ইন্ডাস্ট্রিজের ৫১ টাকা ৫০ পয়সা, শার্প ইন্ডাস্ট্রিজের ১৮ টাকা ৭০ পয়সা, মুন্নু ফেব্রিক্সের ১৫ টাকা ৫০ পয়সা, হাক্কানি পাল্পের ৮৪ টাকা ৮০ পয়সা, স্যালভো কেমিক্যালের ২৭ টাকা ৫০ পয়সা, সোনারগাঁও টেক্সটাইলের ৩৭ টাকা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২৯ টাকা ৭০ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর