নিজস্ব প্রতিবেদক: দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ১ হাজার ৯৯২ বারে ১৬ লাখ ৮৫ হাজার ৮৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১০৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- সী-পার্ল হোটেলের ৯.৮৮ শতাংশ, বিকন ফার্মার ৮.৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৫৭ শতাংশ, হাক্কানি পার্পের ৮.১৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৭.৪৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ৭.২৮ শতাংশ, জেএমআই হসপিটালের ৬.৯৩ শতাংশ দর বেড়েছে।





