শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ সময় দেখুন
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সূত্র মতে, ঢাকা ডাইংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বি+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৫’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

নাভানা ফার্মার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর