রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

দুদকের চেয়ারম্যান হলেন আবদুল মোমেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া আরও দুজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। আজই তাঁর এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন।

দুদক চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবদুল মোমেনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান। এ ছাড়াও দুই কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর