বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দুবাই আন্তর্জাতিক চেম্বারের সাথে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২০৩ সময় দেখুন
দুবাই আন্তর্জাতিক চেম্বারের সাথে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত


সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বুধবার (৯ মার্চ ২০২২) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকদুমের উপস্থিতিতে মঙ্গলবার দুবাই এক্সপো ২০২০’র লিডারশিপ প্যাভিলিয়নে এই স্বাক্ষর অনুষ্ঠানটি হয়। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, দুবাই ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে পরস্পরের সম্পূরক হতে পারে। দুবাইয়ের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতগুলোতে ব্যাপক সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে তারা অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোতে তাদের রফতানি বাড়াতে পারে উল্লেখ করে মো. জসিম উদ্দিন আরও বলেন, ‘সেইসঙ্গে দুবাইয়ের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশও সিআইএস দেশগুলো ও আফ্রিকান বাজারে প্রবেশ করতে পারে। এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর এই সম্ভাবনাকে জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখবে। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর